আন্দোলন নিয়ন্ত্রণে আনার ১০১ টি উপায়
চব্বিশের আন্দোলনে সফলতা পাওয়ার পর দেশের জনগণ আন্দোলনের জোয়ারে শরীরকে আন্দোলিত করতে শুরু করেছে। "চিল্লাইলেই পাই, চুপ থাকলে নাই"— এই প্রতিপাদ্যকে বুকে ধারণ করে মানুষ এখন ঘুম থেকে উঠে দাঁত না মাজতেই ভাবতে শুরু করে, "আজ কোন ইস্যুতে শাহবাগ যাওয়া যায়?" আগে ফাঁকিবাজ স্টুডেন্টরা পরীক্ষায় পাশ করতে বন্ধুদের ভরসায় থাকত— বন্ধুর সাথে কো-অপারেশন করে এক্সাম দেব, পাশ নিশ্চিত। এখনো তারা বন্ধুদের ভরসাতেই থাকে— পরীক্ষার আগে বন্ধুদের সাথে একসাথে আন্দোলনে নেমে যাব, অটোপাশ নিশ্চিত। আগে যেসব স্টুডেন্ট এক্সামে পাশের জন্য “তুই বল, আমি লেখি” ফর্মুলায় বাঁচত, তারা এখন "তুই ব্যানার ধর, আমি স্লোগান দেই" মডেলে আন্দোলনের সিলেবাস শেষ করে ফেলে। কেউ চাচ্ছে অটোপাশ, কেউ হতে চাচ্ছে অটো মেয়র, কেউ চাচ্ছে অটোরিকশা, কেউ চাচ্ছে প্যাডেল, কেউ চাচ্ছে ভার্সিটি, কেউ চাচ্ছে নির্বাচন, কেউ চাচ্ছে অন্য নেতার নির্বাসন, শ্রমিকরা চাচ্ছে বাড়তি কামাই, কেউ চাচ্ছে জামাই। অন্যদিকে আমজনতা চাচ্ছে এসব থেকে 'মুক্তি'। যদিও এসব আন্দোলনের অন্যতম দর্শন হচ্ছে ‘মানুষের মুক্তির জন্য প্রতিবাদ’, কিন্তু সমস্যা হলো— এই ...